Collector
ভৈরবে নিহত শিশু তানভীরের নানার বাড়িতে দুর্বৃত্তদের আগুন | Collector
ভৈরবে নিহত শিশু তানভীরের নানার বাড়িতে দুর্বৃত্তদের আগুন
Somoy TV

ভৈরবে নিহত শিশু তানভীরের নানার বাড়িতে দুর্বৃত্তদের আগুন

কিশোরগঞ্জের ভৈরবে শিশু তানভীর আহম্মেদ মুজাহিদ হত্যা মামলার বাদির বাবার বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে টাকা, আসবাবপত্রসহ দুটি বসত ঘর।শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্ব কান্দা গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  খবর পেয়ে রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টায়  ঘটনাস্থল পরিদর্শন করেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ। এই সময় তিনি বলেন, তানভীর হত্যার হত্যার আসামিরা যেখানেই থাকুক অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে। আর আগুনের ঘটনার পিছনে যারাই থাকুক ছাড় পাবে না কেউ।  প্রয়োজনে এই ঘটনায় আলাদা মামলা নেয়া হবে। জানা যায়, পূর্ব কান্দা গ্রামে তানভীরের বাবা মিরাজের সাথে পারিবারিক কলহ বাঁধে মা তাসলিমার। এর জের ধরে গত ১৬ এপ্রিল তার মা তাকে নিয়ে একই গ্রামে তার নানার বাড়িতে চলে আসে। এর পরের দিন ওষুধ কিনে দেয়ার কথা বলে তানভিরকে তার দাদী রাবেয়া বেগম তাদের বাড়িতে নিয়ে আসে। এরপর তানভীর নিখোঁজ হয়। পাঁচ দিন পর ২৩ এপ্রিল মানিকদী পূর্ব কান্দা হাওরের মাঝখানে একটি ডোবা থেকে তানভীরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ভৈরব থানার পুলিশ। এই ঘটনায় তানভীরের মা বাদি হয়ে স্বামীসহ তার পরিবারের ৬ সদস্যকে আসামি করে ভৈরব থানায় একটি মামলা করেন। তারই জের ধরে শনিবার রাতে আসামি পক্ষ তাসলিমা ও তার পরিবারের সবাইকে পুড়িয়ে মারতেই এই আগুন দেয়ার ঘটনা ঘটিয়েছে-এমন দাবি মামলার বাদি তাসলিমা ও তার পরিবারের।আরও পড়ুন: বাবা-মায়ের ঝগড়ার ‘বলি’ ৭ মাসের শিশু! তাসলিমা বলেন, শনিবার রাত আড়াইটার দিকে আমাদের বাড়িতে মিরাজসহ কয়েকজন লোক আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় আমার ভাগ্নি দেখে ফেলে। তখন তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তারা পালিয়ে যায়। আমরা ভাগ্যগুণে বেঁচে যাই। তবে আমাদের সবই পুড়ে ছাই হয়ে গেছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিসসহ আমার টিম ঘটনাস্থলে গেছে। তখন আগুন নেভানো হয়ে গেছে। সকালে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসলেই ঘটনাটি মর্মান্তিক, এর পিছনে যারাই থাকুক দায়ীদের অবশ্যই খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করা হবে।

Go to News Site