Somoy TV
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে আরও সময় লাগবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।রোববার (২৬ এপ্রিল) সাংবাদিকদের তিনি এ কথা জানান। সাগর-রুনি হত্যাকাণ্ডের পর প্রাথমিক তদন্তে কোনো তথ্য-উপাত্ত হাইকোর্টের গঠিত টাস্কফোর্সের কাছে না থাকায় তদন্তে আরও সময় লাগবে। ঘটনাস্থলের ফরেনসিক তথ্য-আলামত কিছুই টাস্কফোর্স উদ্ধার করতে পারেনি। তবে অনেক সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় অ্যাটর্নি জেনারেল আরও জানান, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার দ্রুত আপিল নিষ্পত্তি করতে চায় রাষ্ট্রপক্ষ। আরও পড়ুন: সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলে ব্যর্থ টাস্কফোর্স কমিটি এদিন আলোচিত এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয় উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি। তাই শেষবারের মতো আরও ৬ মাস সময় বেধে দেন হাইকোর্ট। রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে তলবের আবেদন জানান। হাইকোর্ট জানান, সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি হওয়া প্রতিবেদন হাইকোর্টের কাছে পাঠিয়েছে টাস্কফোর্স কমিটি। পরে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে আরও ৬ মাস সময় চান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রিটকারী আইনজীবীরা ৩ মাস সময় দিতে বলেন। এরপর ৬ মাসের সময় দেন হাইকোর্ট। আরও পড়ুন: ভার্চুয়াল কোর্ট পরিচালনায় এখন পর্যন্ত কোনো সংকট দেখা যায়নি: অ্যাটর্নি জেনারেল গত বছরের ২৩ অক্টোবর সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে ৬ মাসের সময় দিয়েছিলেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ।
Go to News Site