Somoy TV
সময় টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে চলমান এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত একটি সংবাদ পরিবেশিত হয়।সময় কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়ায় খতিয়ে দেখে এই সংবাদ পরিবেশনের সঙ্গে জড়িতদের গাফিলতি ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করার প্রমাণ পায়। আরও পড়ুন: প্রশ্নফাঁস সম্পর্কিত সংবাদের ব্যাখ্যা এই অবস্থায় সময় কর্তৃপক্ষ এই সংবাদের সঙ্গে জড়িতদের সাময়িক বরখাস্তের পাশাপাশি উক্ত সংবাদটি ইতোমধ্যে প্রত্যাহার করে নিয়েছে। সময় টিভি সকল দর্শক ও শুভানুধ্যায়ীদের কাছে দুঃখ প্রকাশ করছে। সময় টেলিভিশন তার দর্শকদের সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
Go to News Site