Somoy TV
ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে এক হেলপারের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের উপজেলার গালুয়ার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তানভীর হোসেন (১৮) ঝালকাঠি সদর উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামের প্রয়াত আব্দুল হকের ছেলে। প্রত্যক্ষদর্শী মো. নয়ন হোসেন জানান, ঝালকাঠি থেকে ইটবোঝাই ট্রলিটি ভান্ডারিয়ার দিকে যাওয়ার সময় গালুয়ার বাজার এলাকায় পৌঁছালে চাকা বিস্ফোরিত (ব্লাস্ট) হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে চাকার নীচেই চাপা পড়েন তানভীর। আরও পড়ুন: মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, ঘটনাস্থলে আমাদের অফিসার রয়েছে,পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Go to News Site