Collector
অভিনব পদ্ধতিতে গ্যাস চুরি করত কারখানাটি, তিতাসের অভিযান | Collector
অভিনব পদ্ধতিতে গ্যাস চুরি করত কারখানাটি, তিতাসের অভিযান
Somoy TV

অভিনব পদ্ধতিতে গ্যাস চুরি করত কারখানাটি, তিতাসের অভিযান

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় তিতাস গ্যাসের মিটারে বিশেষ ধরণের চুম্বক বসিয়ে অভিনব পদ্ধতিতে বিপুল পরিমাণ গ্যাস চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সত্যতা পেয়ে কারখানাটির গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ মিটার জব্দ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।রোববার (২৬ এপ্রিল) সকালে সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবআইল এলাকায় মেসার্স প্যাটার্ণ ফিনিশিং মিলস নামে ডাইং কারখানায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মঞ্জুর আজিজ মোহন। আরও পড়ুন: বন্ধ থাকা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু হচ্ছে কবে, জানালেন জ্বালানি মন্ত্রী তিনি জানান, প্রতিষ্ঠনটি তাদের গ্যাসের মিটারে বিশেষ চুম্বক স্থাপন করে টেম্পারিংয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে গ্যাস চুরি করছে। প্রতি ঘণ্টায় অন্তত ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি করে আসছিল প্রতিষ্ঠানটি। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। আজিজ মোহন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। এসময় অভিযোগের সতত্যা পাওয়া গেলে প্রতিষ্ঠানটির গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন ও মিটার খুলে জব্দ করা হয়। তবে মালিকপক্ষের কাউকে না পাওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা বা আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। গ্যাস চুরির সর্বমোট হিসেব যাচাই বাছাই করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আর্থিক জরিমানা ও মামলা করা হবে। আরও পড়ুন: নরসিংদীতে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখেরও বেশি জরিমানা অভিযানে আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড এর ফতুল্লা জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ, জরুরি ব্যাবস্থাপক শাহ এমদাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।

Go to News Site