Collector
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না: ট্রাম্প | Collector
হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না: ট্রাম্প
Somoy TV

হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনা ঘটেছে। হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বিকট শব্দ হলে ডনাল্ড ট্রাম্প ও ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেন নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের সদস্যরা। পরে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে তাকে সরানো যাবে না।স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় হোয়াইট হাউসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদকর্মীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অনুষ্ঠান চলাকালে হঠাৎ ৭ থেকে ৮ রাউন্ড গুলির মতো বিকট শব্দে কেঁপে ওঠে পুরো বলরুম। এসময় ওয়াশিংটন হিলটনের বিশাল হলে উপস্থিত প্রায় আড়াই হাজার অতিথি আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে আশ্রয় নেন টেবিলের নিচে। চারদিকে চিৎকার, বিভ্রান্তি। কেউ বুঝে ওঠার আগেই অনুষ্ঠান থেমে যায়, নেমে আসে জরুরি পরিস্থিতি। সঙ্গে সঙ্গে নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের সদস্যরা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডিকে মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেন। সেই সঙ্গে আমন্ত্রিত অতিথিদের সরিয়ে নেয়া হয় নিরাপদ স্থানে। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছেন, হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে গুলি ছোড়া হয়। শব্দ শোনার পর ট্রাম্প দ্রুত মঞ্চ থেকে নেমে বেরিয়ে যান। আরও পড়ুন: প্রেসিডেন্ট একটি ‘বিপজ্জনক পেশা’: ট্রাম্প সশস্ত্র কাউন্টার অ্যাসল্ট টিম মঞ্চে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। একইসঙ্গে, এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ শীর্ষ কর্মকর্তাদেরও দ্রুত সরিয়ে নেয়া হয়। ঘটনার পর হাজারো মানুষ বলরুমের ভেতর আটকা পড়েন। হামলাকারীকে আটক করা হয়েছে জানিয়ে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল। অস্ত্রধারীকে সম্ভাব্য হত্যাকারী হিসেবেও সম্বোধন করেন ট্রাম্প।  হোয়াইট  মার্কিন প্রেসিডেন্সিকে অন্যতম বিপজ্জনক পেশা আখ্যা দিয়ে তিনি জানান, হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না। ট্রাম্পের বিশ্বাস, এই ঘটনার ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই। আরও পড়ুন: নৈশভোজ অনুষ্ঠানে গুলি / আতঙ্কে হোঁচট খেয়ে পড়ে যান ট্রাম্প! (ভিডিও) তিনি বলেন, হামলাকারীকে ধরা হয়েছে। নিরাপত্তাকর্মীরা এখন তার অ্যাপার্টমেন্টে যাচ্ছে। আমার ধারণা, সে ক্যালিফোর্নিয়ায় থাকে। সে মানসিক দিকে দিয়ে অসুস্থ একজন মানুষ, খুবই অসুস্থ। আমি বলছি, আমি অনুষ্ঠানে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু নিরাপত্তা প্রটোকলের জন্য পারিনি। হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে ট্রাম্প বলেন, এ কারণেই হোয়াইট হাউসে বলরুম নির্মাণ করা অত্যন্ত জরুরি। হোয়াইট হাউসের জন্য ট্রাম্পের পরিকল্পনায় একটি বলরুম রয়েছে, যার নিচে একটি সুরক্ষিত বাঙ্কার থাকবে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি-না, কিংবা কি উদ্দেশে গুলির ঘটনা ঘটেছে তা পরিস্কার নয়। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নৈশভোজের এই অনুষ্ঠানটি আগামী ৩০ দিনের মধ্যে আবারও আয়োজন করা হবে।

Go to News Site