Collector
স্বস্তি ফিরতে শুরু করেছে ফিলিং স্টেশনগুলোতে | Collector
স্বস্তি ফিরতে শুরু করেছে ফিলিং স্টেশনগুলোতে
Somoy TV

স্বস্তি ফিরতে শুরু করেছে ফিলিং স্টেশনগুলোতে

জ্বালানি তেলের মূল্য সমন্বয় ও ফুয়েল পাস চালুর পর থেকে স্বস্তি ফিরতে শুরু করেছে ফিলিং স্টেশনগুলোতে। অধিকাংশ পাম্পে নেই যানবাহনের দীর্ঘ সারি, অপেক্ষা করতে হচ্ছে না অনির্দিষ্ট সময়ের জন্য। তবে, ফুয়েল পাসের সার্ভার জটিলতা আর তেল নেয়ার মাসিক লিমিট থাকায় বিপাকে পড়ছেন গ্রাহক।রোববার (২৬ এপ্রিল) রাজধানীর বিজয় সরণিতে তেলের পাম্পে গিয়ে দেখা যায়, নেই দীর্ঘ সারি। অপেক্ষা করতে হচ্ছে না ঘণ্টার পর ঘণ্টা। অথচ, কয়েক দিন আগেও এ তেলের পাম্পের চিত্রটা ছিল উল্টা। আরও পড়ুন: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে শিল্প কারখানায় উৎপাদন ও রফতানি কমেনি: বাণিজ্যমন্ত্রী রাজধানীর অন্য ফিলিং স্টেশনগুলোতেও দেখা যায়, আগে যেখানে তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হত, সেখানে মাত্র ৪০ মিনিট থেকে ঘণ্টাখানেকের মধ্যেই মিলছে তেল। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের দাম সমন্বয় ও ফুয়েল পাস চালুর পর থেকেই স্বস্তি ফিরতে শুরু করেছে পাম্পগুলোতে। তবে অনেকেই বিপাকে পড়ছেন ফুয়েল পাস নিয়ে। সার্ভার জটিলতা আর সরকারের লিমিটি নির্ধারণের জন্য তেল পাচ্ছেন না বলে দাবি অনেকের। তারা বলছেন, সার্ভার জটিলতায় সমস্যায় পড়তে হচ্ছে। সার্ভার ডাউন দেখায়। আরও পড়ুন: রূপপুরে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং, আগস্টে গ্রিডে আসবে বিদ্যুৎ সরকারকে ফুয়েল পাসে তেলের লিমিট বাড়ানোর পাশাপাশি সার্ভার জটিলতার বিষয়ে নজর দেয়ার দাবি গ্রাহকদের।

Go to News Site