Somoy TV
পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে সারওয়ারদ্দী (২১) নামে এক চা শ্রমিককের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোস্তফা ও জমিরুল নামে আরও দুই শ্রমিক। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে এ ঘটনা ঘটে৷সারওয়ারদ্দী একই গ্রামের আবু সামাদের ছেলে। আহতরা হলেন: একই এলাকার মোস্তফা এবং জমিরুল ইসলাম। তারা পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।আরও পড়ুন: নীলফামারীতে বজ্রপাতে প্রাণ গেল ভ্যান চালকের, আহত স্কুল শিক্ষকতিনি বলেন, ‘সকালে তারা বৃষ্টিতে চা পাতা কাটার কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটে। এতে সারওয়ারদ্দী গুরুতর আহত হন। তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ দিকে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Go to News Site