Somoy TV
পাকিস্তানে শান্তি আলোচনায় এখন পর্যন্ত কোনো মীমাংসা হয়নি। প্রথম দফার আলোচনায় কোনো চুক্তি না হওয়ার পর দ্বিতীয় দফার আলোচনার জন্য মধ্যস্থতা চালায় পাকিস্তান। কিন্তু মার্কিন-ইরানি প্রতিনিধিদের মধ্যে মতপার্থক্যের জন্য সেই আলোচনাও এখনও অনুষ্ঠিত হয়নি। এমন অবস্থায় রোববার (২৬ এপ্রিল) আবারও ইসলামাবাদ পৌঁছানোর কথা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর।রোববার আল জাজিরা প্রতিবেদনে জানায়, বেশ কিছু গুরুত্বপূর্ণ মতপার্থক্যের কারণে ইরানিরা যুক্তরাষ্ট্রের সাথে মুখোমুখি আলোচনার জন্য প্রস্তুত নয়। তারা মার্কিন অবস্থানকে চরমপন্থি বলে মনে করে। এদিকে, ইরানের এমন কিছু দাবি রয়েছে যা আমেরিকানদের কাছে অগ্রহণযোগ্য। তবে, কোনো অগ্রগতি না হওয়া সত্ত্বেও পাকিস্তান মধ্যস্থতা চালিয়ে যাওয়ার ব্যাপারে তাদের প্রস্তুতির কথা বলে আসছে, সুতরাং সেই সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। আরও পড়ুন:ইসলামাবাদে শান্তি আলোচনায় ইরান ‘ম্যাক্সিমালিস্ট’ দাবি মেনে নেবে নাএদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমান থেকে ফেরার পথে রোববার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন। পাকিস্তানের সঙ্গে তার আরও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে, তার সঙ্গে আসা প্রতিনিধিদলটি সেখানকার সরকারের কাছ থেকে নির্দেশনা নিতে তেহরানে ফিরে গেছে। তারাও ইসলামাবাদে তার সঙ্গে যোগ দিতে পারেন। সুতরাং, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কী ঘটে, তা সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেখা যাবে। আরও পড়ুন:আল জাজিরার বিশ্লেষণ / যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে ইরান আর কতদিন টিকে থাকতে পারবে?
Go to News Site