Collector
স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকদের নির্যাতন, যুবকের মৃত্যু | Collector
স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকদের নির্যাতন, যুবকের মৃত্যু
Somoy TV

স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকদের নির্যাতন, যুবকের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে রুবেল মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত রুবেল মিয়া উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের ছেলে। পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে গত ২২ এপ্রিল সন্ধ্যায় রুবেল মিয়া স্ত্রী জেসমিন বেগমকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান। সেখানে পৌঁছানোর পর তার স্ত্রী জেসমিন বেগম, শ্যালক মিজানুর রহমানসহ কয়েকজন মিলে তাকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করেন। শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। আরও পড়ুন: স্ত্রী তালাক দেয়ায় গায়ে পেট্রোল ঢেলে আগুন, স্বামীর মৃত্যু এ ঘটনায় শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নিহতের পরিবার ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী জেসমিন বেগম, তার বড় ভাই মিজানুর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন। রুবেল মিয়ার মৃত্যুতে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আরও পড়ুন: স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রাম পুলিশের আত্মহত্যা এ বিষয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Go to News Site