Collector
পঞ্চগড়ে পেট্রোল পাম্পে ইউএনওর ওপর হামলার ঘটনায় মামলা | Collector
পঞ্চগড়ে পেট্রোল পাম্পে ইউএনওর ওপর হামলার ঘটনায় মামলা
Jagonews24

পঞ্চগড়ে পেট্রোল পাম্পে ইউএনওর ওপর হামলার ঘটনায় মামলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে পেট্রোল পাম্পে দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর হামলার ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে ইউএনওর পক্ষে অফিস সহায়ক সিরাজুল ইসলাম বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। পুলিশ জানায়, মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হয়। তবে অভিযুক্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে তরুণ ও যুবক অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে তেল বিক্রি সাময়িক বন্ধ রাখা হয়েছে। আরও পড়ুন: পেট্রোল পাম্পে ইউএনওর ওপর হামলা দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, রোববার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও কাউকে পাওয়া যায়নি। সম্ভাব্য স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে। এর আগে শনিবার দুপুরে দেবীগঞ্জের জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে দায়িত্ব পালনের সময় মোটরসাইকেল চালকদের হামলার শিকার হন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। এসময় ইউএনওর সঙ্গে থাকা তার দেহরক্ষী আহত হন। সফিকুল আলম/এসআর/জেআইএম

Go to News Site