Collector
শিক্ষক নিয়োগপ্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলছে, আন্দোলন স্থগিত করুন | Collector
শিক্ষক নিয়োগপ্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলছে, আন্দোলন স্থগিত করুন
Jagonews24

শিক্ষক নিয়োগপ্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলছে, আন্দোলন স্থগিত করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চূড়ান্ত সুপারিশ পেয়েও যোগদানে দেরি হওয়ায় আন্দোলনে নামা সহকারী শিক্ষকদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগপ্রক্রিয়া নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে স্বাভাবিক গতিতেই চলমান। নিয়োগপ্রক্রিয়ার প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।’ আরও পড়ুনশাহবাগে প্রাথমিকে সুপারিশপ্রাপ্তদের অবস্থান, সচিবালয়ে গেলো প্রতিনিধিদল আন্দোলনকারীদের ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অযথা জনদুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলন স্থগিত করুন। সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যান। আপনাদের নিয়োগপ্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলছে।’ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব কার্যক্রম যথাযথভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।’ এএএইচ/ইএ

Go to News Site