Collector
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২ ট্রাকের ধাক্কা, সড়কে ছিটকে পড়ে আহত ১০ | Collector
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২ ট্রাকের ধাক্কা, সড়কে ছিটকে পড়ে আহত ১০
Somoy TV

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২ ট্রাকের ধাক্কা, সড়কে ছিটকে পড়ে আহত ১০

মাদারীপুরে দুই ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরে এ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ জানায়, রাজধানী ঢাকার যাত্রাবাড়ি থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে একটি ট্রাক। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরে আসলে পেছনে থেকে পণ্যবাহী আরেক ট্রাক ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা ট্রাকের যাত্রীরা মুহূর্তেই সড়কে ছিটকে পড়ে। এ সময় আহত হন অন্তত ১০ জন।আরও পড়ুন: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে শ্বশুর-পুত্রবধূ নিহতখবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।’

Go to News Site