Collector
নদীর পাড়ে পড়েছিল জুতা-লুঙ্গি, ২৪ ঘণ্টা পর ইমামের মরদেহ উদ্ধার | Collector
নদীর পাড়ে পড়েছিল জুতা-লুঙ্গি, ২৪ ঘণ্টা পর ইমামের মরদেহ উদ্ধার
Somoy TV

নদীর পাড়ে পড়েছিল জুতা-লুঙ্গি, ২৪ ঘণ্টা পর ইমামের মরদেহ উদ্ধার

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোছল করতে গিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (২৬ এপ্রিল) দুপুর দুইটায় সদর উপজেলার ডাকাতিয়া নদীর ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।এর আগে শনিবার (২৫ এপ্রিল) আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের পাশের এলাকার ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন প্রতিষ্ঠানের তত্বাবধায়ক মুফতি মো. শামসুদ্দিন। ওই এতিমখানার বাবুর্চি জানান, মুফতি মো. শামসুদ্দিন হুজুর শনিবার দুপুরে জোহরের নামাজের পর নদীতে গোসল করতে যান। কিন্তু দুপুর পেরিয়ে আছরের নামাজের সময় হয়ে গেলেও হুজুর এতিমখানায় ফিরে আসেনি। পরে নদীর পাড়ে এসে দেখি  হুজুরের জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে আছে। এক পর্যায়ে ছাত্রদের সঙ্গে নিয়ে হুজুরকে অনেক খোঁজাখুঁজি করি।সন্ধ্যায় বিষয়টি এতিমখানার সেক্রেটারি  মাওলানা আবদুর রহমানকে জানাই। আরও পড়ুন: চাঁদপুরে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বরখাস্তমাওলানা আব্দুর রহমান বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি ও মডেল থানা পুলিশকে নিয়ে যাই। শনিবার রাত এগারোটা পর্যন্ত  ডাকাতিয়া নদীর দর্জিঘাট ও তার আশপাশে এলাকায় নিখোঁজ মুফতি মো. শামসুদ্দিনের খোঁজে তল্লাশি চালানো হয়। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চাঁদপুরের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, রোববার সকাল থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে তল্লাশি অভিযান চালানো হয়। এক পর্যায়ে দুপুর দুইটায় মরদেহ উদ্ধার করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরে শাহরাস্তি উপজেলার দোয়াটি গ্রামের ইমাম হোসেন মজুমদারের ছেলে মুফতি মো. শামসুদ্দিন। মাত্র ছয় মাস আগে বিয়ে করেন, মুফতি মো. শামসুদ্দিন। এরপর আল আমিন এতিমখানা কমপ্লক্সে গত একবছর আগে চাকরি নেন তিনি। তত্বাবধায়কের পদ ছাড়াও সেখানে মসজিদের ইমাম ছিলেন তিনি।

Go to News Site