Somoy TV
জাতীয় সংসদ অধিবেশনে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মুজিবুর রহমানের উত্থাপিত দুটি বিশেষ অধিকারের নোটিশ কার্যপ্রণালী বিধির আওতায় না থাকায় খারিজ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।রোববার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়েছে। সংসদের ফ্লোর পাওয়ার সিরিয়াল নির্ধারণে স্টাফদের সহযোগিতা নেওয়া এবং এশার নামাজের বিরতি সংক্রান্ত আলাদা দুটি নোটিশের বিষয়ে স্পিকার সংসদে রুলিং দেন। আরও পড়ুন: বাংলাদেশি দুই শিক্ষার্থী খুন /এফবিআইসহ সব এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখছে সরকার: পররাষ্ট্র এমপি মুজিবুর রহমান প্রথম নোটিশে উল্লেখ করে জানান, অধিবেশনে পয়েন্ট অব অর্ডার বা সম্পূরক প্রশ্ন করার জন্য অনেক সদস্য একসঙ্গে হাত তুললে স্পিকারের পক্ষে সবার সিরিয়াল মনে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই সমস্যা সমাধানে সামনের টেবিলে দায়িত্বরত কোনো স্টাফ যদি কে আগে হাত তুললেন সেই সিরিয়াল লিখে স্পিকারকে সহায়তা করেন, তবে সদস্যদের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। এ প্রস্তাবের জবাবে স্পিকার সংসদকে জানান, সংসদ সচিবালয়ের সচিবসহ কর্মকর্তারা তাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সংসদ পরিচালনায় সব ধরনের সহায়তা করে থাকেন। তবে কার্যপ্রণালী বিধির ৫৪(৩)-বিধি অনুযায়ী সংসদ সচিবালয় সম্পর্কে সরাসরি সংসদে প্রশ্ন তোলা বিধিসম্মত নয়। এ ধরনের কোনো পরামর্শ বা প্রশ্ন থাকলে সেটি কেবল ব্যক্তিগত চিঠিপত্রের মাধ্যমে স্পিকারকে জানানো যেতে পারে। আরও পড়ুন: পুলিশসহ জরুরি সেবার জন্য উঠে গেল ‘জ্বালানি রেশনিং’ স্পিকার আরও বলেন, বৈধতার প্রশ্ন উত্থাপনের সাফল্য নির্ভর করে সরাসরি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করার ওপর। তাই ১৬৪ বিধিতে এ নোটিশটি গ্রহণ করা সম্ভব হচ্ছে না। দ্বিতীয় নোটিশটি ছিল সংসদে এশার নামাজের বিরতি দেওয়া প্রসঙ্গে। নোটিশে সদস্য দাবি করেন, জোহর, আসর ও মাগরিবের নামাজের জন্য বিরতি দেওয়া হলেও এশার নামাজের ক্ষেত্রে কোনো বিরতি দেওয়া হচ্ছে না। এর উত্তরে স্পিকার সংসদে জানান, প্রচলিত রেওয়াজ ও ঐতিহ্য অনুসারে বৈঠক চলাকালীন কেবল আসর ও মাগরিবের নামাজের বিরতি দেওয়ার নিয়ম রয়েছে। এশার নামাজের জন্য সংসদে কখনোই বিরতি দেওয়ার প্রথা ছিল না। তিনি আরও স্পষ্ট করে বলেন, অধিবেশন চলাকালীন কোনো সদস্য চাইলে এশার নামাজ আদায় করে নিতে পারেন এবং এতে কোনো বাধা নেই। যেহেতু বিষয়টি সংসদ সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্নের আওতায় পড়ে না, তাই ১৬৪ বিধিতে এই নোটিশটিও গ্রহণ করা গেল না।
Go to News Site