Collector
জাপানে নিয়ন্ত্রণে আসছে না দাবানল, পুড়ে ছাই ২ হাজার একর বনভূমি | Collector
জাপানে নিয়ন্ত্রণে আসছে না দাবানল, পুড়ে ছাই ২ হাজার একর বনভূমি
Somoy TV

জাপানে নিয়ন্ত্রণে আসছে না দাবানল, পুড়ে ছাই ২ হাজার একর বনভূমি

কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না জাপানের উত্তরাঞ্চলের দাবানল। পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ২ হাজার একর বনভূমি। টানা চতুর্থ দিনের মতো জ্বলতে থাকা আগুন আবাসিক এলাকার কাছে পৌঁছে যাওয়ায়, সরে যেতে বলা হয়েছে তিন হাজারের বেশি বাসিন্দাকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এক হাজারের বেশি দমকল কর্মী।টানা চারদিন ধরে দাবানলে পুড়ছে জাপানের উত্তরের ইওয়াতে অঞ্চল। আগুন পৌঁছে গেছে ওতসুচি শহরের আবাসিক এলাকার খুব কাছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় দমকল বাহিনীর পাশাপাশি টোকিওসহ আরও পাঁচটি অঞ্চল থেকে যাওয়া দল অভিযানে অংশ নিচ্ছে। দুর্গম এলাকাগুলোতে আগুন নেভাতে সেলফ-ডিফেন্স ফোর্সের হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে। দাবানলের কারণে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ বছর আগে সুনামিতে ঘরবাড়ি হারানো মানুষেরা আবারও সম্পদ হারানোর ভয়ে আতঙ্কিত।  আরও পড়ুন: জাপানে বিধ্বংসী দাবানল, ছড়িয়ে পড়ছে লোকালয়েও দুর্গতদের অনেকেই আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ দূরে মুরিওকা শহরে পাড়ি জমিয়েছেন। জাপানের ইতিহাসে এটি এখন পর্যন্ত তৃতীয় বৃহত্তম দাবানল। প্রায় ২ হাজার একর বনভূমি এরইমধ্যে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক স্থাপনা। অঞ্চলটিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। দমকল বাহিনীর আশঙ্কা, বাতাসের গতি বাড়লে উপকূলীয় এলাকার দিকে আগুনের বিস্তার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।

Go to News Site