Somoy TV
পঞ্চগড়ে এক প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে (শিশু) শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে হবিবর রহমান নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারসহ বিক্ষুব্ধ জনতা তাকে নিজ প্রতিষ্ঠানে প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে পুলিশ।রোববার (২৬ এপ্রিল) পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিশু শিক্ষার্থীর সঙ্গে এই শ্লীলতাহানির চেষ্টার ঘটনাটি ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় জনতা বিদ্যালয় ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিদ্যালয়ে।আরও পড়ুন: নড়াইলে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, ক্লাস বর্জন করে বিক্ষোভখবর পেয়ে বোদা থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনাস্থলে যান। তারা ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ শোনেন এবং পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।এ দিকে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা।তবে ঘটনাস্থলে অভিযোগের বিষয়ে জানার চেষ্টা করা হলে অভিযুক্ত প্রধান শিক্ষক কোনো মন্তব্য করেননি।আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ: জয়পুরহাটে মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগএ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি উত্তপ্ত দেখতে পাই। অভিযুক্ত শিক্ষক নিজেকে রক্ষায় টেবিলের নিচে আশ্রয় নিয়েছিলেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে তাকে উদ্ধার ও আটক করে থানায় নেয়া হয়। তার বিরুদ্ধে বর্তমানে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হবে। এ ছাড়া স্থানীয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ওই বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষককে ট্রান্সফার করা হবে। একইসঙ্গে এ ঘটনায় আইনি ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি।
Go to News Site