Collector
মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী | Collector
মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী
Somoy TV

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার নানা কার্যক্রম বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি বলেন, নারী শিক্ষাকে উৎসাহিত করতে সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে।রোববার (২৬ এপ্রিল) লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঝড়ে ক্ষতিগ্রস্ত, শারীরিক প্রতিবন্ধী, অসুস্থ ও অসচ্ছল মানুষের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মেয়েদের শিক্ষা সহায়তার বিবরণ দিয়ে মন্ত্রী বলেন, "মেয়েদের লেখাপড়া অবৈতনিক করা হয়েছে। তাদের ড্রেস ও জুতা দেওয়া হচ্ছে। কেউ যেন শিক্ষার বাইরে না থাকে, সে জন্য বাইসাইকেলও দেওয়া হয়েছে। যাতে মেয়েরা দলবদ্ধভাবে নিরাপদে স্কুলে যেতে পারে এবং ইভটিজিংয়ের শিকার না হয়।"অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করে আসাদুল হাবিব দুলু আরও জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।আরও পড়ুন: নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রীঅনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ, হুইলচেয়ার ও বাইসাইকেলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।

Go to News Site