Somoy TV
সাতক্ষীরায় আগামী ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত আম বাজারজাত করার তারিখ নির্ধারণ করে আমপাড়ার ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে।রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফরোজা আখতার এ ঘোষণা দেন। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, আম চাষি সমিতির নেতা লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ৫ মে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম বাজারজাত করা হবে। এরপর ১৫ মে হিমসাগর ও খিসরা, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন তারিখে আম্রপালি আম বাজারজাত করার ঘোষণা দেয়া হয়। আরও পড়ুন: মুকুলে ভরে গেছে সাতক্ষীরার আম বাগানগুলো, বাম্পার ফলনের আশাএবিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, চাষিদের দাবি অনুযায়ী ল্যাংড়া ও আম্রপালি আম বাজারজাত করার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। তবে এই সময়ের মধ্যে আমের পরিপক্কতা আসবে। তিনি অপরিপক্ক আম পাড়া ও বাজারজাতকরণের বিষয়ে প্রশাসনিক নজরদারি থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
Go to News Site