Somoy TV
সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতের কৃষক ও যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে।এ বিষয়ে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি বলেন, বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন কৃষক আব্দুল হামিদ (৫০)। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, বজ্রপাতে কৃষক মারা যাওয়ার খবর পেয়েছি। তার বাড়িতে খোঁজ খবর নেয়া হচ্ছে।আরও পড়ুন: জামালপুরে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যুঅন্যদিকে বিকেল ৫টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান এলাকায় বজ্রপাতে হাসান শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। হাসান শেখ ওই এলাকার আব্দুল হালিম শেখের ছেলে।এ বিষয়ে ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানান, বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ জমিতে কাটা ধান এক পাশে জড়ো করছিলেন হাসান। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে ঝড়-বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
Go to News Site