Somoy TV
নাটোরের সিংড়ায় ধান কাটার সময় বজ্রপাতে সম্রাট হোসেন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ঠেংগা পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সম্রাট হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে। তিনি ধান কাটার শ্রমিক হিসেবে চলনবিল এলাকায় এসেছিলেন।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, বিকেলে চলনবিলের মাঠে সম্রাটসহ বেশ কয়েকজন শ্রমিক ধান কাটছিলেন। এ সময় হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি শুরু হলে সম্রাট ধান কাটা বন্ধ করে মাঠের পাশের একটি ঘরে আশ্রয় নেন। সেখানে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।আরও পড়ুন: গাইবান্ধায় বজ্রপাতে একসঙ্গে তিনজনসহ ৫ জনের মৃত্যুঅন্য শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সম্রাটকে মৃত ঘোষণা করেন।সিংড়া থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
Go to News Site