Collector
ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় যা বললেন বিশ্বনেতারা | Collector
ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় যা বললেন বিশ্বনেতারা
Somoy TV

ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় যা বললেন বিশ্বনেতারা

ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনা ঘটেছে, যেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা।কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া এবং উপস্থিত সবাই নিরাপদ থাকায় ‘স্বস্তি’ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই বিরক্তিকর ঘটনায় যারা আতঙ্কিত হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল।’ গুলির ঘটনায় সবাই নিরাপদ থাকার খবরে সন্তোষ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি বলেন, ‘আমরা সিক্রেট সার্ভিস এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাজের প্রশংসা করি।’ মার্কিন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং উপস্থিত সবার প্রতি সমর্থন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস। তিনি বলেন, ‘গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।’  আরও পড়ুন: ট্রাম্পের নৈশভোজে গুলি: যেভাবে ঘটে পুরো ঘটনা ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই ‘হামলা চেষ্টার তীব্র নিন্দা’ জানিয়ে ওই অনুষ্ঠানে উপস্থিত সবার মঙ্গল কামনা করেন। হোয়াইট হাউস করেসপনডেন্টস নৈশভোজে এমন গুলির ঘটনায় ‘গভীরভাবে স্তম্ভিত’ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ট্রাম্পের জন্য ‘দোয়া ও শুভকামনা’ জানিয়েছেন তিনি। অন্যদিকে ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস-প্রেসিডেন্টের ‘নিরাপত্তা ও সুস্বাস্থ্য কামনা করে’ শুভেচ্ছা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া, ‘সহিংসতা কখনোই কোনো পথ হতে পারে না’ বলে মন্তব্য করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম।  আরও পড়ুন: ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: গ্রেফতার অ্যালেন সম্পর্কে যা জানা গেল সূত্র: বিবিসি

Go to News Site