Somoy TV
সাদা বলে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন তানজিদ হাসান তামিম। টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে ওপেনারের জায়গা পাকাপাকি করে ফেলা এই বাঁহাতি প্রথমবারের মতো ডাক পেলেন টেস্ট দলে। ঘরোয়া ক্রিকেটে লাল বলে রানের ফুলঝুরি ছোটানো অমিত হাসানেরও কপাল খুলল। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে দুজনই ডাক পেলেন।পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি )। ১৫ সদস্যের দলে প্রথমবার ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম এবং অমিত হাসান। দেড় বছর পর সাদা জার্সির দলে ফিরেছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।চলমান বিসিএলের প্রথম রাউন্ডে ব্যাট হাতে আলো কেড়েছেন অমিত হাসান। সর্বশেষ ম্যাচে করেছেন ১৬২ রান। এই ফরম্যাটে ধারাবাহিকতাও দেখিয়েছেন তিনি। আর তাতে নির্বাচকদের নজরে এসেছেন অমিত। প্রথমবারের মতো কোনো ফরম্যাটে জাতীয় দলের হয়ে ডাক পেলেন।আরও পড়ুন: হামের টিকা নিয়ে ক্রিকেটারদের বিশেষ বার্তাতানজিদ তামিম ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেকে নিয়মিত প্রমাণ করে এলেও লাল বলে এখনও জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি। অবশেষে তাকে দলে আনলেন নির্বাচকরা।এদিকে, ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরের পর টেস্ট দলে জায়গা মেলেনি শরিফুল এবং তাসকিনের। অভিজ্ঞ দুই পেসারকে ফেরানো হলো এবার। এক বছর পর দলে ফিরেছন অফ স্পিনার নাঈম হাসান।
Go to News Site