Somoy TV
পাবনায় পাঁচটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে এই তথ্য দেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ।তিনি বলেন, জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে পাবনার সদর উপজেলা গয়েশপুর কুমিল্লী এলাকায় আফজালের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি দুই নলা বন্দুক এবং দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলিসহ একজনকে আটক করে। তার দেয়া তথ্যে পৌর এলাকার রূপকথা রোহান মার্কেটে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এ ছাড়াও পৃথক দুটি অভিযানে দুজনকে আটক করে ডিবি পুলিশ।আরও পড়ুন: সুন্দরবনে অস্ত্রসহ ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটকগ্রেফতাররা হলেন: সদর উপজেলার চরতারাপুর শুকচর গ্রামের মৃত আবুল হোনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫) পৌর এলাকার শেখ সাইফুল ইসলাম ছেলে শেখ মফিজুল ইসলাম (৪০) এবং গয়েশপুর এলাকার আফজাল হোসেন (৬০)।পুলিশ জানায়, আফজাল একজন অস্ত্রের মিস্ত্রি। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র কারবার করতেন এবং নিজেই তৈরি করে সন্ত্রাসী কাজে ব্যবহার করতেন।এ সময় পৃথক দুটি অভিযানে ৫টি বিদেশি পিস্তল ও ৪০ রাউন্ড গুলিসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।
Go to News Site