Collector
তেল নিতে গিয়ে মারধরের শিকার পুলিশ কনস্টেবল, আটক ৩ | Collector
তেল নিতে গিয়ে মারধরের শিকার পুলিশ কনস্টেবল, আটক ৩
Somoy TV

তেল নিতে গিয়ে মারধরের শিকার পুলিশ কনস্টেবল, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পেট্রোল পাম্পে জ্বালানি তেল নিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন পুলিশের এক কনস্টেবল।রোববার (২৬ এপ্রিল) দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার খয়রাবাদ এলাকায় রায়হান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।আব্দুল্লাহ আল রায়হান নামে এক ব্যক্তি ওই কনস্টেবলকে মারধর করেন বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তিনি গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ছোট ছেলে। ঘটনাস্থলে রায়হান ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী আশরাফ হোসেন। অন্যদিকে, মারধর শিকার কনস্টেবল শওকত হোসেন জেলার নাচোল থানায় কর্মরত।নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ‘নাচোল থানার একটি গাড়ির জন্য জ্বালানি তেল নিতে রায়হান ফিলিং স্টেশনে যান কনস্টেবল শওকত হোসেন। পাম্প কর্মীদের কাছে নির্ধারিত স্লিপ জমা দিয়ে তিনি সেখানে অপেক্ষা করছিলেন। এসময় রাইহান এসে তাকে চলে যেতে বলেন। কিন্তু কনস্টেবল শওকত নিজের পরিচয় দিয়ে তেল দিতে বলেন। এক পর্যায়ে রায়হান রাগান্বিত হয়ে শওকতের গালে একটি থাপ্পড় মারেন। পরে লাঠি দিয়েও মারধর করা হয় বলে অভিযোগ পুলিশ সদস্যের।আরও পড়ুন: হাসপাতালের খাবার খেয়ে মান যাচাই করলেন এমপিওসি আরও বলেন, ‘শওকতের গাল ও শরীরে আঘাতজনিত কালশিটে দাগ রয়েছে। রাইহান ছাড়াও মারধরের এ ঘটনায় সেখানকার লোকজনরাও জড়িত ছিল। মারধরের শিকার কনস্টেবলকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম সময় সংবাদকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে থানায় নেয়া হয়েছে।  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন।’ এ ব্যাপারে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি আব্দুল্লাহ আল রায়হান ও তার বাবা আশরাফ হোসনকে। প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের ঘটনার পরপরই পেট্রোল পাম্প ত্যাগ করেন আব্দুল্লাহ আল রাইহান।

Go to News Site