Collector
ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় নিয়ে যে বার্তা দিলেন আবহাওয়াবিদ পলাশ | Collector
ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় নিয়ে যে বার্তা দিলেন আবহাওয়াবিদ পলাশ
Somoy TV

ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় নিয়ে যে বার্তা দিলেন আবহাওয়াবিদ পলাশ

তীব্র গরম কাটিয়ে পূর্বাভাসকে সত্যি করে দেশের বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টির সঙ্গে দেখা গেছে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। এ অবস্থায় সন্ধ্যা ৭টার পর রাত ১২টার মধ্যে বরিশাল অঞ্চলের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।রোববার (২৬ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তিনি এ আশঙ্কার কথা জানিয়েছেন। পাশাপাশি বরিশাল-ঢাকা-বরিশাল রুটে চলাচলরত যাত্রীবাহী লঞ্চকে সাবধানে চলাচলেরও আহ্বান জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে আবহাওয়াবিদ পলাশ লিখেছেন, সন্ধ্যা ৭টার পর থেকে রাত ১২টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে। এ অবস্থায় বিকেল ৬টার পর থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা থেকে বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশে যাত্রা কারা জাহাজগুলোকে ঢাকা থেকে কমপক্ষে রাত ৮টার পর যাত্রা শুরু করার পরামর্শ দেয়া হচ্ছে। একইসঙ্গে কালবৈশাখী ঝড় বরিশাল বিভাগে প্রবেশ করতে শুরু করবে (সম্ভব্য সময়) সন্ধ্যা ৭টার পর থেকে রাত ৮টার মধ্যে। কালবৈশাখী ঝড় বরিশাল বিভাগ পুরো-পুরি অতিক্রম করতে রাত ১২টা পর্যন্ত লেগে যেতে পারে। ফলে বরিশাল বিভাগের দিক থেকে ঢাকার পথে রওনা দেয়া যাত্রীবাহী জাহাজগুলোকেও রাত ১২টার পরে রওনা হওয়ার পরামর্শ দেয়া যাচ্ছে। আবহাওয়ার আরও খবর তিনি সতর্ক করে আরও লিখেছেন, আজকের ঝড় থেকে খুবই তীব্র বজ্রপাত হচ্ছে। ফলে জাহাজের যাত্রীদের জীবনে ঝুঁকি থাকবে বজ্রপাত ও জাহাজডুবির।

Go to News Site