Jagonews24
সিরাজগঞ্জে বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামের এক কৃষকসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের মৃত গফুর আলীর ছেলে কৃষক আব্দুল হামিদ (৫০) এবং রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান গ্রামের আব্দুল হালিমের ছেলে হাসান শেখ (২৫)। স্থানীয়রা জানান, জমিতে কাজ করছিলেন আব্দুল হামিদ। এসময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে হাসান শেখ পরিবারের সদস্যদের সঙ্গে নিজ জমিতে ধান কাটছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনিও মারা যান। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, বজ্রপাতে একজন কৃষক মারা যাওয়ার বিষয়টি জেনেছি। ইউএনওর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এম এ মালেক/এসআর/এমএস
Go to News Site