Somoy TV
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলা শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, ছাত্রদল কর্মী রাকিব ও আপন। অন্যদিকে ছাত্রশিবিরের আহতরা হলেন- রাজারহাট উপজেলা শাখার সভাপতি মো. সুজন মিয়া, কর্মী মাহিন ও শরিফুল ইসলাম।স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়নের দাবি এবং বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ বিকেলে সেই উত্তেজনার সূত্র ধরে উভয়পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হন।আরও পড়ুন: রাজপথে ছাত্রদল-শিবির সংঘাত: কী বলছেন বিশ্লেষকরা?রাজারহাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ফেসবুক পোস্ট নিয়ে সৃষ্ট উত্তেজনার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শহরের পরিবেশ স্বাভাবিক রয়েছে।'পুলিশ আরও জানায়, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Go to News Site