Somoy TV
অবশেষে খোঁজ মিলেছে টালিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। নিখোঁজের ২৪ দিন পর জানা গেল ভারতের রাজধানী দিল্লিতে এক বন্ধুর বাসায় রয়েছেন তিনি।ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, নির্মাতার খবর পেয়ে পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তবে এখনও রহস্য কাটেনি। নির্মাতার স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, এক পরিচিত ব্যক্তির মাধ্যমে তিনি জানতে পারেন দিল্লির বন্ধুর বাড়িতে রয়েছেন তার স্বামী। লেখেন,উৎসবের খোঁজ পেয়েছি। ও এখন এক বন্ধুর সঙ্গে আছে। আমি ওকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এই মুহূর্তে এর বেশি কিছু বলতে পারছি না, একটু সময় দিন। আরও পড়ুন: অস্কার জয়ের ২৪ দিন পর মারা যান সত্যজিৎ রায় এদিকে পুলিশ বলছে, স্ত্রীর করা নিখোঁজ ডায়েরির তদন্তে পরিচালকের শেষ অবস্থান ধরা পড়েছিল উল্টোডাঙা স্টেশন এলাকায়। সেখান থেকে কীভাবে তিনি দিল্লি পৌঁছালেন তা রহস্য স্পষ্ট নয় তাদের। নির্মাতার হঠাৎ বাড়ি ছাড়া ও পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করার কারণও জানতে পারেনি পুলিশ। আরও পড়ুন: শেষের পথে ‘এটা আমাদেরই গল্প’ প্রায় ২৪ দিন আগে ব্যাঙ্ক থেকে টাকা তোলার কথা বলে বেরিয়ে যান পরিচালক উৎসব মুখোপাধ্যায়। নিজের মোবাইল ফোন বাড়িতে রেখে বাবার ফোনটি নেন। ঘটনার দিন দুপুরে সে ফোনে পরিবারের সঙ্গে শেষ কথা বলেন। তারপরই মোবাইল ফোনটি বন্ধ করে দেন। এতে চিন্তিত হয়ে সেদিন রাতেই ভারতের আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন তার স্ত্রী।
Go to News Site