Collector
মালয়েশিয়ায় ‘বাংলাদেশের পতাকার আদলে তৈরি’ স্তম্ভ নিয়ে বিতর্ক | Collector
মালয়েশিয়ায় ‘বাংলাদেশের পতাকার আদলে তৈরি’ স্তম্ভ নিয়ে বিতর্ক
Somoy TV

মালয়েশিয়ায় ‘বাংলাদেশের পতাকার আদলে তৈরি’ স্তম্ভ নিয়ে বিতর্ক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় বাংলাদেশের ‘জাতীয় পতাকার আদলে রং করা’ একটি স্তম্ভ-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, সবুজ রঙের ওপর লাল বৃত্ত আঁকা ওই স্তম্ভটির আশপাশে বেশ কয়েকজন বিদেশি নাগরিক ঘোরাফেরা করছেন। ভিডিও’র একটি অংশে একজন বিদেশি ব্যক্তিকে ওই স্তম্ভটি পরিষ্কার করতে এবং তার সামনে দাঁড়িয়ে স্যালুট দিতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মালয়েশিয়ার নেটিজেনরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে দেশটির রাজধানী শহরে এমন ঘটনা ঘটায় স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন। অনেক ব্যবহারকারী এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে মালয়েশিয়ার ফেডারেল টেরিটরি-বিষয়ক মন্ত্রী হান্নাহ ইয়েওহ-এর দৃষ্টি আকর্ষণ করেছেন। এছাড়া, ক্ষুব্ধ নেটিজেনরা দেশটির ইমিগ্রেশন বিভাগ এবং কুয়ালালামপুর সিটি করপোরেশনকে দ্রুত এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।  আরও পড়ুন: মালয়েশিয়ায় ২ কারখানায় অভিযান, ৫৬ বাংলাদেশিসহ আটক ৬২ এদিকে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিতর্কিত ওই স্তম্ভটি ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। তবে এটি কখন বা কতক্ষণে সরানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি।

Go to News Site