Collector
ইরান যুদ্ধে ব্যবহৃত ব্রিটিশ বিমানঘাঁটিতে আগুন | Collector
ইরান যুদ্ধে ব্যবহৃত ব্রিটিশ বিমানঘাঁটিতে আগুন
Jagonews24

ইরান যুদ্ধে ব্যবহৃত ব্রিটিশ বিমানঘাঁটিতে আগুন

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই আগুন ‘দুর্ঘটনাবশত’ লেগেছে। গ্লস্টারশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, যুক্তরাজ্যের স্থানীয় সময় রোববার (২৬ এপ্রিল) ভোর ১টা ২৫ মিনিটে উইল্টশায়ার সীমান্তের কাছে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে একতলা একটি শিল্প ও সংরক্ষণ ভবনে আগুন দেখা যায়। গ্লস্টারশায়ারের এই বিমানঘাঁটিটি যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র যৌথ ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এটি বর্তমানে ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হচ্ছে। গত ১ মার্চ ব্রিটিশ সরকার ঘোষণা দেয়, তাদের সামরিক ঘাঁটিগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে ‘প্রতিরক্ষামূলক’ হামলার জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিটি দীর্ঘ রানওয়ের কারণে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর তিন ধরনের দূরপাল্লার বোমারু বিমান বি-১, বি-২ এবং বি-৫২ অবতরণ ও পরিচালনার সক্ষমতা রাখে। সূত্র: বিবিসি এসএএইচ

Go to News Site