Somoy TV
কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরীর নির্মাণাধীন প্রধান ফটক ধসে রাসেল মিয়া (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় চার শ্রমিক আহত হয়েছেন।রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলা মারিয়া ইউনিয়নের বিসিক শিল্পনগরীতে এ ঘটনা ঘটে।নিহত রাসেল মারিয়া ইউনিয়নের সল্পমারিয়া এলাকার মানিক মিয়ার ছেলে। আহত ৪ নির্মাণ শ্রমিককে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরীর প্রধান ফটক নির্মাণের কাজ করছিলেন ১৫ শ্রমিক। সন্ধ্যার দিকে ফটকের ওপরের অংশে ঢালাই দেয়া হচ্ছিল। ঢালাই শেষ হওয়ার পরপরই ধসে পড়ে ৫ নির্মাণ শ্রমিক চাপা পড়েন। প্রথমে এলাকাবাসী উদ্ধার অভিযান চালিয়ে চারজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।আরও পড়ুন: চট্টগ্রামে ভূমিকম্পে ধসে পড়তে পারে ৮০ শতাংশ ভবনঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাসেল মিয়াকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে নির্মাণ শ্রমিক খোকন মিয়া জানান, বিসিকের প্রধান ফটকের ওপরের অংশে ঢালাই দেয়া হচ্ছিল। হঠাৎ ভেঙে পড়ে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় লোকজন এসে চাপা পড়া লোকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।আরও পড়ুন: ভারী বর্ষণে পাহাড় ধস, খাগড়াছড়ির সঙ্গে বন্ধ ছিল রাঙ্গামাটির যোগোযোগকিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আবু খালিদ জানান, ‘আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সসহ ঘটনাস্থলে পৌঁছাই। এসে দেখি যে স্থানীয় লোকজন অলরেডি উদ্ধার কাজ শুরু করে দিয়েছে এবং আমাদের কর্মীও ছিলেন সেখানে। তারা কয়েকজনকে হাসপাতালে পৌঁছে দিয়েছে। অনেকের ধারণা, ধ্বংসস্তূপের নিচে হয়তো কেউ আটকা রয়েছে। নিখোঁজ কেউ রয়েছে কিনা চেক করার জন্য ধ্বংসস্তূপ সরিয়ে আর কাউকে পাইনি। পরে উদ্ধার অভিযান সমাপ্ত করি।’কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান আল ফারুক বলেন, ‘প্রধান ফটকের ওপরের অংশের ঢালাই দেয়ার কাজ হওয়ার কথা ছিল আজ। আমাদের অফিসের লোকজন ঝড় বৃষ্টির জন্য মানা করেছিল ঢালাই দিতে। কিন্তু তারপরও ঢালাই দেয়ার কাজ শুরু করে পরে হয়তো ভেঙে পড়ছে। বিষয়টি আমরা ঠিকাদারকে জানিয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
Go to News Site