Collector
দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার | Collector
দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার
Somoy TV

দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার

রংপুরে মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে (৮) ধর্ষণের অভিযোগে ওই প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মী আব্দুল মান্নানকে (৫৭) গ্রেফতার করেছে র‍্যাব-১৩।রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।গ্রেফতার আব্দুল মান্নান রংপুর নগরীর খটখটিয়া মধ্যপাড়ার মৃত খান মাহমুদের ছেলে।মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি নগরীর একটি ফোরকানিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৮ এপ্রিল সকাল আটটার দিকে মাদরাসার ক্লাসরুমে ওই শিশুকে একা পেয়ে আব্দুল মান্নান জোরপূর্বক ধর্ষণ করেন। শিশুটি বাড়িতে ফিরে অভিভাবকদের বিষয়টি জানালে তার বাবা বাদী হয়ে পরশুরাম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।আরও পড়ুন: চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মারমা সম্প্রদায়ের ৪ জন গ্রেফতারর‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, ঘটনার পর থেকেই আব্দুল মান্নান গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার র‍্যাবের একটি আভিযানিক দল রংপুর জেলার তারাগঞ্জ থানার চৌপথী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।র‍্যাব আরও জানায়, গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Go to News Site