Collector
অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে লড়াই অব্যাহত রাখবে ছাত্র ইউনিয়ন | Collector
অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে লড়াই অব্যাহত রাখবে ছাত্র ইউনিয়ন
Jagonews24

অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে লড়াই অব্যাহত রাখবে ছাত্র ইউনিয়ন

দলের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার অধিকার আদায়, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে লড়াই অব্যাহত রাখবে বলে অঙ্গীকার করেছে ছাত্র ইউনিয়ন। রোববার (২৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের সভাপতি গৌতম শীল। সভাপতির বক্তব্যে মাহির শাহরিয়ার রেজা বলেন, ‘ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া এদেশের প্রথম অসাম্প্রদায়িক ছাত্র গণসংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়ন তার জন্মলগ্ন থেকেই শিক্ষার অধিকার আদায়, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণের লড়াই করে আসছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ ছাত্র ইউনিয়ন তার নীতিনিষ্ঠ অবস্থান থেকে একচুলও বিচ্যুত হয়নি দাবি করে তিনি বলেন, কখনো শাসকের সঙ্গে আপস করেনি ছাত্র ইউনিয়ন। এটা আমাদের গৌরব, আমাদের অহংকার। হাজারো শহীদের রক্তস্নাত এই সংগঠন বাংলাদেশকে বিগত দিনেও পথ দেখিয়েছে, ভবিষ্যতেও দেখাবে। এসময় অন্তর্বর্তী সরকার মৌলবাদীদের পরামর্শে টিকা দেওয়া কার্যক্রম স্থগিত করেছিল দাবি করে তিনি বলেন, টিকা স্থগিতের কারণেই হাম মহামারি আকারে ছড়িয়ে পড়েছে, শিশুরা মারা গেছে। এই নেতা আরও বলেন, জাতীয় নির্বাচনের মাত্র তিনদিন আগে একটি বাণিজ্য চুক্তি করে বাংলাদেশকে সাম্রাজ্যবাদের কলোনিতে পরিণত করে গেছেন ড. ইউনূস। ছাত্র ইউনিয়ন অবিলম্বে দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি জানাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনা করে সাংস্কৃতিক ইউনিয়ন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও ব্যান্ডদল স্বপ্নবাজ। এএসএ

Go to News Site