Boishakhi News24
আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিরুদ্ধে চলমান ‘অপারেশন কুরাঙ্গি’র তৃতীয় ধাপ আগামী ২ মে থেকে শুরু হচ্ছে। এ ধাপে ভিসা ফি পরিশোধ না করা এবং প্রয়োজনীয় তথ্য জমা না দেওয়া অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান। অভিযানের অংশ হিসেবে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এ অভিযানের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে প্রবাসী বাংলাদেশিদের ওপর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২ মে থেকে মালদ্বীপে কর্মরত অভিবাসী কর্মীদের তথ্য সংগ্রহে বিশেষ অভিযান শুরু হয়, যার নাম দেওয়া হয় ‘অপারেশন কুরাঙ্গি’। Read More
Go to News Site