Collector
নারায়ণগঞ্জ বিএনপির সাবেক সদস্য দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার | Collector
নারায়ণগঞ্জ বিএনপির সাবেক সদস্য দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার
Jagonews24

নারায়ণগঞ্জ বিএনপির সাবেক সদস্য দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। রোববার (২৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরও পড়ুনবিদ্রোহী প্রার্থী হওয়ায় আরও ৫৯ জনকে বহিষ্কার করলো বিএনপি বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে প্রচারণা চালানোর কারণে মোহাম্মদ দুলালকে বহিষ্কার করা হয়েছিল। তবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই (গত ৪ ফেব্রুয়ারি) তিনি প্রার্থিতা প্রত্যাহার করে দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী দীপু ভূঁইয়াকে সমর্থন দেন। এ প্রেক্ষাপটে মোহাম্মদ দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। কেএইচ/বিএ

Go to News Site