Somoy TV
মুন্সীগঞ্জের সদর, গজারিয়া ও লৌহজং উপজেলায় কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ ও লৌহজং ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণ করেছে।রোববার (২৬ এপ্রিল) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক অভিযানে এসব গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঝড়ের সময় লৌহজং উপজেলার মুন্সীগঞ্জ-লৌহজং সড়কের ঘোড়দৌড় বাজার ও কনকসার বাজার এলাকায় এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের সামনে গাছ পড়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আরও পড়ুন: সকাল ৯টার মধ্যে ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ ও লৌহজং ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তারা গাছ কেটে সড়ক পরিষ্কার করে যান চলাচলের উপযোগী করে তোলে। এদিকে, গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকামুখী লেনেও গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়। পরে গজারিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণ করে সড়ক স্বাভাবিক করে।
Go to News Site