Collector
নরসিংদীতে প্রেমিককে কুপিয়ে আহতের জেরে প্রেমিকার বাড়িতে আগুন | Collector
নরসিংদীতে প্রেমিককে কুপিয়ে আহতের জেরে প্রেমিকার বাড়িতে আগুন
Somoy TV

নরসিংদীতে প্রেমিককে কুপিয়ে আহতের জেরে প্রেমিকার বাড়িতে আগুন

নরসিংদীতে প্রেমিকার ভাইসহ পরিবারের লোকজনের এলোপাথাড়ি কুপিয়ে সাজ্জাত হোসেন নামের এক প্রেমিক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর ক্ষিপ্ত হয়ে প্রেমিকা, তার চাচা ও ফুফুর বাড়িতে আগুন দিয়েছে প্রেমিকের স্বজনরা।রোববার (২৬ এপ্রিল) রাতে নরসিংদীর মাধবদীর খরমুদ্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত প্রেমিক সাজ্জাদ হোসেন (২২) পৌর এলাকার খরমুদ্দি মহল্লার মাহতাব মিয়ার ছেলে। ঘটনার পর তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত প্রেমিকের স্বজন ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে খরমুদ্দি এলাকার যুবক সাজ্জাদের সঙ্গে একই এলাকার আমির হোসেনের মেয়ে ফারজানা আক্তারের (১৭) প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ফারজানা সাজ্জাদের সঙ্গে পালিয়ে গেলে তার পরিবার সম্পর্ক মেনে নেয়নি এবং মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনে। রোববার সকালেও মেয়েটি আবার প্রেমিকের কাছে চলে গেলে প্রেমিকার ভাই, চাচাসহ কয়েকজন মিলে সাজ্জাদকে এলাকায় একটি মসজিদের পাশে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় কথা কাটাকাটির জেরে দ্বন্দ্ব, টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫ পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাজ্জাদের পরিবারের লোকজন প্রেমিকার নিজ বাড়ি, তার চাচা ও ফুফুরসহ চারটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা ছুটোছুটি করে আত্মরক্ষা করে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও স্থানীয় লোকজনের বাধার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। এতে চারটি বাড়ির আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান জানান, খবর পেলেও স্থানীয়দের বাধার কারণে ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপণ কাজে অংশ নিতে পারেনি। ফলে চারটি বাড়ির প্রায় সব কিছুই পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, প্রেম-সম্পর্কিত বিরোধের জেরে একজনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এরই জেরে প্রেমিকার বাড়িতে আগুন দেয়ার ঘটনাও ঘটে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং জড়িতদের গ্রেফতারে কাজ চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Go to News Site