Collector
কষ্টার্জিত জয়ে ফাইনালে চেলসি | Collector
কষ্টার্জিত জয়ে ফাইনালে চেলসি
Somoy TV

কষ্টার্জিত জয়ে ফাইনালে চেলসি

সংকটের মাঝেও ঘুরে দাঁড়ানোর গল্প লিখছে চেলসি। প্রিমিয়ার লিগে টানা ব্যর্থতার ধাক্কা সামলে এবার এফএ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লন্ডনের ক্লাবটি। রোববার (২৬ এপ্রিল) ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় ব্লুজরা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেলসি। এর ফলও পেয়ে যায় প্রথমার্ধেই। ২৩তম মিনিটে ডান প্রান্ত দিয়ে দারুণ এক ক্রস দেন পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতো। সেই বল নিখুঁত হেডে জালে জড়ান আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ। শেষ পর্যন্ত সেটিই হয়ে ওঠে ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোল।সম্প্রতি প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে হেরে বড় চাপে পড়ে চেলসি। সেই ব্যর্থতার জেরে কোচ লিয়াম রোসেনিওরকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ। মৌসুমের বাকি সময়ের জন্য দায়িত্ব পান সহকারী কোচ ক্যালাম ম্যাকফারলেন। দায়িত্ব নিয়েই প্রথম বড় পরীক্ষায় সফল হলেন তিনি।আরও পড়ুন: টানা চতুর্থবার ফাইনালে উঠে এফএ কাপে ম্যানসিটির নতুন ইতিহাস দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লিডস ইউনাইটেড। কোচ ড্যানিয়েল ফার্ক একাধিক বদলি এনে আক্রমণের ধার বাড়ালেও চেলসির রক্ষণভাগ ছিল দৃঢ়। বিশেষ করে গোলরক্ষক রবার্ত সানচেজ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে এগিয়ে রাখেন।এই জয়ে এফএ কাপের ইতিহাসে আটবারের চ্যাম্পিয়ন চেলসি পৌঁছে গেল ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি। আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে এবারের এফএ কাপের ফাইনাল, যেখানে শিরোপার জন্য মুখোমুখি হবে ইংল্যান্ডের দুই জায়ান্ট।

Go to News Site