Somoy TV
রিঙ্কু সিংহের অবিশ্বাস্য অলরাউন্ড পারফরম্যান্সে চলতি আইপিএলের প্রথম সুপার ওভারের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে লখনৌকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাহানের দল।প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রান তোলে কলকাতা। দলের হয়ে একাই লড়াই করেন রিঙ্কু সিং। ৫টি ছক্কায় অপরাজিত ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। কেকেআরের টপ অর্ডার আবারও ব্যর্থ হয়। টিম সেইফার্ট টানা দ্বিতীয় ম্যাচে শূন্য, অধিনায়ক আজিঙ্কা রাহানে ১০, অঙ্গকৃশ রঘুবংশী ৯ ও রভম্যান পাওয়েল ১ রানে আউট হন। মাত্র ৩১ রানেই ৪ উইকেট হারায় দলটি।রঘুবংশীর উইকেট ঘিরে বিতর্ক তৈরি হয়। ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’-এর অভিযোগে তৃতীয় আম্পায়ার তাকে আউট দেন, যা নিয়ে মাঠে ও ডাগআউটে ক্ষোভ দেখা যায়। লখনৌর হয়ে ৫ উইকেট নেন মহসিন খান।আরও পড়ুন: ফিট হয়েও কেন চেন্নাইয়ের একাদশে নেই ধোনি, কবে খেলবেন আর? জবাবে ব্যাট করতে নেমে শুরুতে চাপে থাকলেও শেষ দিকে লড়াইয়ে ফেরে লখনৌ। আয়ুষ বাদোনি, জর্জ লিন্ডে ও মোহাম্মদ শামির ব্যাটে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান করে তারা। শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল, শামির শেষ বলে ছক্কায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।সুপার ওভারে সুনীল নারিন দুর্দান্ত বোলিং করে মাত্র ১ রান দেন এবং নিকোলাস পুরান ও এইডেন মার্করামকে ফেরান। ২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই চার মেরে জয় নিশ্চিত করেন রিঙ্কু।এই জয়ে ৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠেছে কেকেআর। টানা পঞ্চম হারে দশে নেমে গেছে লখনৌ।
Go to News Site