Collector
ফরিদপুরে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক | Collector
ফরিদপুরে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
Jagonews24

ফরিদপুরে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

ফরিদপুরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ আশরাফুজ্জামান লিটু নামে এক মাদক কারবাকিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদির এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক কারবারি সাতক্ষীরার শ্যামনগরের ভবানীপুর গ্রামের ফজলুল হক গাজীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সাতক্ষীরা লাইন নামে একটি বাসে সাতক্ষীরা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করলে তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার বলেন, দেশের দক্ষিণপশ্চিম অঞ্চলের প্রবেশদ্বার ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। মাদক কারবারিরা এই রুটকে ব্যবহার করে মাদক পরিবহন করে আসছিল। গত একমাসে বেশ কয়েকজনকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করা হয়। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশরাফুজ্জামানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। এন কে বি নয়ন/কেএইচকে/জেআইএম

Go to News Site