Jagonews24
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর রামপুরায় গুলিতে একজন আহত ও দুজন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষ থেকে আদালতে দাখিল করা সর্বশেষ এভিডেন্সের উৎস কি ও সেখানে কে কি বলেছে এসব বিষয়ে ফরেনসিক প্রতিবেদন চেয়ে আবেদন করেছে আসামিপক্ষ। এ সংক্রান্ত বিষয়ে করা আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে প্রতিবেদন আগামী ১০ মে শুনানির পরবর্তী দিন ঠিক করে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল এই নির্দেশ দেন। এর আগে মামলার প্রথম সাক্ষী আমির হোসেনের জেরা সম্পন্ন হয়। তাকে জেরা করেন গ্রেফতার আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী এরশাদুল হক বাবু। জেরা শেষে প্রসিকিউশনের দাখিল করা ভিডিওটি আসল নাকি (এআই) দিয়ে তৈরি তার বিশেষজ্ঞের মতামত চেয়ে একটি আবেদন করেন তিনি। পরে তার আবেদন মঞ্জুর করে আগামী ১০ মে ফরেনসিক প্রতিবেদের বিষয়ে শুনানি ও আদেশের জন্য দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। এ প্রসঙ্গে প্রসিকিউটর তাসমিরুল ইসলাম বলেন, ভিডিওটি ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়েছে। এ নিয়ে সন্দেহ পোষণ করে প্রকৃত প্রমাণ চেয়ে আবেদন করে আসামিপক্ষ। পরে প্রতিবেদনের জন্য একটি তারিখ দেন ট্রাইব্যুনাল। এছাড়া মামলার পরবর্তী শুনানির জন্য ১৪ মে দিন ধার্য করা হয়। চঞ্চলের আইনজীবী এরশাদুল হক জাগো নিউজকে বলেন, আমাদের আবেদনের মূল বিষয়বস্তু ছিল ভিডিওটির উৎস কোথায়, আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো। এসবের সত্যতা জানতেই আমরা একটি আবেদন করি। এতে কখন, কবে বা কার মাধ্যমে ভিডিওটি কীভাবে নেওয়া হয়েছিল তা যাচাইয়ের জন্য ফরেনসিক বিশেষজ্ঞের মতামত চেয়েছি। আমাদের আবেদনটি মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। এর আগে ৪ মার্চ এ মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ ছিল। তবে নতুন করে ডিজিটাল এভিডেন্স জমা দেওয়ার আবেদন করে প্রসিকিউশন। অর্থাৎ মামলাটি পর্যালোচনা করতে গিয়ে আসামি চঞ্চল চন্দ্র সরকারের একটি ভিডিও রেকর্ডিং পান তারা। ভিডিওতে তিনি কীভাবে গুলি করেছেন, কার নির্দেশে করেছেন- সেসব বিষয়ে সরাসরি স্বীকার করছেন। শক্তিশালী এই প্রমাণ এভিডেন্সে আনা হয়নি বলে সেদিন জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এজন্য ন্যায়বিচারের স্বার্থে ভিডিওটি মামলায় সংযুক্ত করা হয়। একই সঙ্গে রায় ঘোষণা পেছানোর আবেদন করা হয়। এরই ধারাবাহিকতায় ৯ এপ্রিল জবানবন্দি দেন মামলার প্রথম সাক্ষী আমীর হোসেন। তিনি তার সাক্ষীর মাধ্যমে মামলার সর্বশেষ এ্যাভিডেন্স আদালতের জিম্মাায় দেন। এফএইচ/এমআইএইচএস/
Go to News Site