Collector
এবারেও রাবেয়া খাতুনের গল্পে আবুল হায়াতের ঈদের নাটক | Collector
এবারেও রাবেয়া খাতুনের গল্পে আবুল হায়াতের ঈদের নাটক
Jagonews24

এবারেও রাবেয়া খাতুনের গল্পে আবুল হায়াতের ঈদের নাটক

গেল রোজার ঈদের পর এবার কোরবানির ঈদেও কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প নিয়ে নাটক নির্মাণ করছেন আবুল হায়াত। নতুন এই নাটকের নাম ‘ভালোবেসেছিলাম’। আগামী ১ মে থেকে শুরু হবে নাটকটির শুটিং। এর আগে রোজার ঈদে রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে ‘সখিনা’ নাটক নির্মাণ করেছিলেন আবুল হায়াত। এবারও একই লেখকের গল্প বেছে নিয়ে নির্মাণ করছেন নতুন ঈদের নাটক। পরিচালনার পাশাপাশি ‘ভালোবেসেছিলাম’ নাটকে অভিনয়ও করবেন তিনি নিজেই। এতে আরও অভিনয় করছেন ডলি জহুর, রওনক হাসান এবং জাকিয়া বারী মম। দুই ঈদে রাবেয়া খাতুনের গল্প নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে আবুল হায়াত জানান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর দীর্ঘদিন ধরেই চেয়েছিলেন তিনি যেন প্রতি ঈদে তার মায়ের গল্প নিয়ে অন্তত একটি নাটক নির্মাণ করেন। আবুল হায়াত বলেন, এই চাওয়াটা তার নিজের কাছেও ভীষণ ভালো লাগে। যদিও ইচ্ছাটা ফরিদুর রেজা সাগরের, তবে নির্মাণটি তিনি নিজের মনের মতো করেই করেন। ইতোমধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে এবং আগামী সপ্তাহেই শুটিং শুরু হবে। অন্যদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেতা। গতকাল থেকে তিনি ভিকি জাহেদ পরিচালিত একটি নাটকের শুটিং শুরু করেছেন। এরপর ২৯ এপ্রিল থেকে শুরু করবেন মীর আরমান হোসেন-এর ‘ভুল নামের ফুল’ নাটকের কাজ। তারপরই শুরু হবে তার নিজের পরিচালিত ‘ভালোবেসেছিলাম’ নাটকের শুটিং।   এলআইএ

Go to News Site