Collector
লাল কার্ড দেখার পর প্রতিপক্ষের খেলোয়াড়কে ঘুষি মারলেন গোলকিপার | Collector
লাল কার্ড দেখার পর প্রতিপক্ষের খেলোয়াড়কে ঘুষি মারলেন গোলকিপার
Somoy TV

লাল কার্ড দেখার পর প্রতিপক্ষের খেলোয়াড়কে ঘুষি মারলেন গোলকিপার

স্পেনের দ্বিতীয় বিভাগের (সেগুন্ডা ডিভিশন) একটি ম্যাচ রোববার (২৬ এপ্রিল) পরিণত হলো চরম বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনায়। রিয়াল জারাগোজা ও এসডি হুয়েসকার মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি শেষ হয় খেলোয়াড়দের মধ্যে মারামারি ও একাধিক লাল কার্ডের মধ্য দিয়ে।ম্যাচের একেবারে শেষ দিকে জারাগোজার গোলকিপার এস্তেবান আন্দ্রাদা ও হুয়েসকার ডিফেন্ডার হোর্হে পুলিদোর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পুলিদো আন্দ্রাদার কাছে এগিয়ে গেলে তাকে প্রথমে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন আর্জেন্টাইন এই গোলকিপার।এরপর রেফারি আন্দ্রাদাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয় যখন তিনি ক্ষুব্ধ হয়ে পুলিদোর পেছনে দৌড়ে গিয়ে তার মুখে শক্ত ঘুষি মারেন।Esteban Andrada, hoy arquero del Zaragoza, fue EXPULSADO, SE VOLVIÓ LOCO Y LE PEGÓ UNA PIÑA en la cara al capitán del Huesca.INSÓLITO TODO. pic.twitter.com/7wfO12gMFi— Ataque Futbolero (@AtaqueFutbolero) April 26, 2026 আরও পড়ুন: মাথায় আঘাত পেয়ে হাসপাতালে নিকো পাজ এই ঘটনার পরই দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয়। বিশৃঙ্খলার মধ্যে হুয়েসকার গোলকিপার দানি জিমেনেজও আন্দ্রাদাকে আক্রমণ করেন এবং তার মাথার পেছনে ঘুষি মারেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি জারাগোজার ডানি তাসেন্দেকেও লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন।শেষ পর্যন্ত ম্যাচে ১–০ গোলে জয় পায় হুয়েসকা। এই জয়ে তারা অবনমন লড়াইয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করে। অন্যদিকে, জারাগোজাও একই রকম চাপের মধ্যে রয়েছে, কারণ দুই দলই এখন লিগ টেবিলের নিচের দিকে অবস্থান করছে।

Go to News Site