Jagonews24
গাড়িপ্রেমীদের জন্য আবারও চমক নিয়ে এল হুন্দাই মটোর কোম্পানি। তাদের জনপ্রিয় এসইউভি হুন্দাই ভ্যেনু-এর নতুন ‘নাইট এডিশন’ এবার বাজারে এসেছে একেবারে আলাদা লুক ও স্টাইল নিয়ে। পুরো গাড়িটিতে দেওয়া হয়েছে ব্ল্যাক থিম, যা একে আগের মডেল থেকে অনেকটাই ভিন্ন ও বেশি আকর্ষণীয় করে তুলেছে। তবে ডিজাইনে বড় পরিবর্তন এলেও ইঞ্জিন বা পারফরম্যান্সে কোনো বদল আনা হয়নি। এই বিশেষ সংস্করণের সবচেয়ে বড় আকর্ষণ এর এক্সটেরিয়র ডিজাইন। ম্যাট ব্ল্যাক ফিনিশে হুন্দাইয়ের লোগো, নতুন ব্ল্যাক গ্রিল এবং অন্যান্য কালো উপাদান গাড়িটিকে দিয়েছে আগ্রাসী ও স্পোর্টি চেহারা। স্কিড প্লেট, রুফ রেল ও ওআরভিএম-এও কালো রঙের ব্যবহার রয়েছে, যা পুরো লুককে আরও প্রিমিয়াম করে তোলে। ১৬ ইঞ্চির ব্ল্যাক অ্যালয় হুইল এবং লাল রঙের ব্রেক ক্যালিপার গাড়ির স্পোর্টি ভাবকে আরও জোরালো করেছে। শুধু বাইরেই নয়, গাড়ির ভেতরেও রয়েছে আলাদা চমক। সম্পূর্ণ কালো ইন্টেরিয়রের সঙ্গে ব্রোঞ্জ টাচ কেবিনে এনেছে প্রিমিয়াম অনুভূতি। নতুন সিট আপহোলস্ট্রি যাত্রীদের আরামদায়ক অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি ভিজ্যুয়াল অ্যাপিলও বাড়িয়েছে। যারা সাধারণ ডিজাইনের বাইরে একটু ইউনিক কিছু চান, তাদের জন্য এই সংস্করণটি বেশ আকর্ষণীয় হতে পারে। ইঞ্জিনের দিক থেকে আগের মতোই তিনটি অপশন থাকছে। ১.২ লিটার পেট্রোল, ১.০ লিটার টার্বো পেট্রোল এবং ১.৫ লিটার ডিজেল এই তিন ধরনের ইঞ্জিন থেকে গ্রাহকরা বেছে নিতে পারবেন। পাশাপাশি ম্যানুয়াল ও অটোমেটিক দুটি গিয়ারবক্স অপশনই রয়েছে। ফলে শহরের রাস্তা থেকে শুরু করে হাইওয়ে সব জায়গাতেই পারফরম্যান্স আগের মতোই ভারসাম্যপূর্ণ থাকবে। এদিকে ভবিষ্যতের দিকে নজর রেখে বৈদ্যুতিক গাড়ির দিকেও জোর দিচ্ছে হুন্দাই মটোর কোম্পানি। সংস্থার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বড় সংখ্যায় ইলেকট্রিক গাড়ি বাজারে আনা। শোনা যাচ্ছে, আগামী কয়েক বছরে তারা একাধিক নতুন ইভি মডেল লঞ্চ করতে পারে, যেগুলোর মধ্যে কিছু গাড়ি একবার চার্জে দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে সক্ষম হবে। আরও পড়ুনজ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবেবৈদ্যুতিক স্কুটারে মাসে বিদ্যুৎ খরচ কত কেএসকে
Go to News Site