Collector
সন্ধ্যার মধ্যেই কালবৈশাখী ঝড় হতে পারে যেসব অঞ্চলে | Collector
সন্ধ্যার মধ্যেই কালবৈশাখী ঝড় হতে পারে যেসব অঞ্চলে
Jagonews24

সন্ধ্যার মধ্যেই কালবৈশাখী ঝড় হতে পারে যেসব অঞ্চলে

দেশের ৫ অঞ্চলে আজ (সোমবার) কালবৈশাখী ঝড় ও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলগুলোর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আরএএস/এএমএ

Go to News Site