Somoy TV
ভারতের পশ্চিমবঙ্গে সাধারণ নির্বাচন উপলক্ষে তিন দিন ভারত-বাংলাদেশের ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রেখেছে নদীয়া জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচন অফিসার।চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর ও ভারতের কলকাতার গেদে দিয়ে ভারতীয় নাগরিক ব্যাতিত সকল বহির্গমন বন্ধ রয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে বিষয়টি চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। নদীয়া জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচন অফিসার স্বাক্ষরিত আদেশ থেকে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন উপলক্ষে ২৭ -২৯ এপ্রিল পর্যন্ত চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর দিয়ে ভারতের গেদে ইমিগ্রেশন দিয়ে ভারতীয় নাগরিক ব্যাতিত সকল বহির্গমন কার্যক্রম বন্ধ রেখেছে নদীয়া জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচন অফিসার। সকাল থেকে দর্শনা জয়নগর দিয়ে বাংলাদেশিরা প্রবেশ করতে পারছে না। আরও পড়ুন: ভারতীয় ইমিগ্রেশনে পাসপোর্টধারীদের গুণতে হবে বাড়তি ভ্রমণ কর শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত ও মরদেহ হস্তান্তর কার্যক্রম চালু থাকবে অনুমতি সাপেক্ষে। দর্শনা জয়নগর ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, নির্বাচনের কারণে বহির্গমন বন্ধ থাকায় নয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের গেদে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বৈধ পাসপোর্টধারী ভারতীয়রা আসা যাওয়া করতে পারবেন।
Go to News Site