Somoy TV
ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার (২৫ এপ্রিল) উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার। তবে ম্যাচের ফলের চেয়ে বড় খবর হয়ে উঠেছে নেদারল্যান্ডসের মিডফিল্ডার জাভি সিমন্সের ভয়াবহ ইনজুরি। যার কারণে তিনি আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।ম্যাচ চলাকালীন উলভস ডিফেন্ডার হুগো বুয়েনোর সঙ্গে সংঘর্ষের সময় সিমন্স পড়ে যান এবং হাঁটু ধরে তীব্র ব্যথায় কাতরাতে থাকেন। প্রাথমিকভাবে স্পার্সের মেডিকেল স্টাফ তাকে মাঠে ফেরানোর চেষ্টা করলেও, কিছুক্ষণ পর স্ট্রেচারে করে তাকে মাঠ ছাড়তে হয়।পরবর্তীতে পরীক্ষায় নিশ্চিত হয়, তার ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে। চিকিৎসকদের মতে, এই চোট থেকে সেরে উঠতে তার প্রায় ১২ মাস সময় লাগতে পারে।ইনস্টাগ্রামে দেয়া এক বার্তায় সিমন্স লেখেন, জীবন কখনও কখনও নির্মম। আমার মৌসুম শেষ, আর বিশ্বকাপও শেষ হয়ে গেল—এটা মেনে নেয়া কঠিন। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি, কিন্তু সতীর্থদের পাশে থাকার চেষ্টা করব। View this post on Instagram A post shared by Xavi Simons (@xavisimons) আরও পড়ুন: মৌসুম শেষ ইয়ামালের ২৩ বছর বয়সি এই মিডফিল্ডার আগে বার্সেলোনার লা মাসিয়া ও পরে পিএসজিতে খেলেছেন। ২০২২ কাতার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অভিষেকের মাধ্যমে নেদারল্যান্ডস জাতীয় দলে জায়গা করে নেন এবং দ্রুতই দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন।ডাচ কোচ রোনাল্ড কোম্যানের অধীনে তিনি নিয়মিত খেলছেন এবং এখন পর্যন্ত ৩৪ ম্যাচে ৬টি গোল করেছেন। তার এই ইনজুরি নেদারল্যান্ডস দলের বিশ্বকাপ পরিকল্পনায় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
Go to News Site