Somoy TV
সারা দেশে হাম আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে হামের টিকা দিতে ব্যর্থতায় যে কমিটি হয়েছে তারা কী কাজ করছে ২ সপ্তাহ পর তার প্রতিবেদন দেখবেন হাইকোর্ট।সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সেইসঙ্গে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়। ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। আরও পড়ুন: হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮, হাসপাতালে ভর্তি ১৫৬৪ রিটে বলা হয়, সময় মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ২১৬ শিশুর মৃত্যু হলো। এ সময়ে নিশ্চিত হামে ৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা মোট ৩১ হাজার ২৮ জন। এর মধ্যে চার হাজার ৬০৩ জনের হাম নিশ্চিত হয়েছে।
Go to News Site