Collector
চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ হবে তো? | Collector
চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ হবে তো?
Somoy TV

চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ হবে তো?

বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ (২৭ এপ্রিল) থেকে শুরু হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামের মাটিতে এর আগে কখনোই এই ফরম্যাটে মুখোমুখি হয়নি দু'দল। তবে আবহাওয়ার কারণে প্রথম ম্যাচ মাঠে গড়াবে কিনা, তা নিয়ে রয়েছে সংশয়।সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টায় মাঠে খেলা গড়ানোর কথা রয়েছে। তবে গতকাল রাতে চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টিপাত ছিল। আজ সকালেও ছিল বৃষ্টি। তবে এখন সাগরিকার আকাশে রোদ দেখা যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দর্শকদের জন্য থাকছে স্বস্তির খবর।জনপ্রিয় আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী ওয়েবসাইট অ্যাকুওয়েদার জানাচ্ছে সন্ধ্যা ৬টার আগে তেমন বৃষ্টির আশঙ্কা নেই চট্টগ্রামে। ৬টার পর বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। বিবিসির আবহাওয়ার পূর্বাভাসও জানাচ্ছে একই তথ্য।আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে প্রথমবার তানজিদ তামিম, চমক আছে আরও নিয়ম অনুযায়ী, একটি টি-টোয়েন্টি ম্যাচ ৩ ঘণ্টা ২০ মিনিটের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা থাকে। যদিও স্লো ওভাররেট বা অন্যান্য কারণে খেলা শেষ করতে বিলম্ব হতে পারে। তবে সেটা হলেও ৬টার আগেই খেলা শেষ হওয়ার কথা।যদি আবহাওয়ার পূর্বাভাস পুরোপুরি সঠিক হয়ে থাকে, সেক্ষেত্রে ম্যাচ শুরুর ক্ষেত্রে বিলম্বের সুযোগ নেই। বরং পুরো ম্যাচ হওয়ার সম্ভাবনাই আসলে থাকছে।

Go to News Site